পূর্ব মেদিনীপুরের প্রার্থী তালিকায় চমক, একাধিক নতুন মুখ এনে সংগঠনকে আরও চাঙ্গা করল তৃণমূল
দি নিউজ লায়নঃ প্রার্থী তালিকায় পূর্ব মেদিনীপুরে চমক তৃণমূলের। নতুন মুখ এনে আসন রদবদল করে একদিকে যেমন সংগঠনকে আরো মজবুত করল তৃণমূল তেমনই নেতাকর্মীদের মনোবল কয়েকগুণ বাড়লো। মমতা আগেই ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম আসন থেকে তিনি প্রার্থী হচ্ছেন। স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুরের বাকি আসনগুলোতে তৃণমূলের প্রার্থী করে তা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল।
শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা যায় নন্দীগ্রাম এবং উত্তর কাঁথি যে দুটি কেন্দ্রের বিধায়করা ভাজপাতে যোগ দিয়েছেন সেই দুই কেন্দ্র ছাড়াও আরও চারটি কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ কাঁথির বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য,খেজুরীর বিধায়ক রনজিৎ মণ্ডল,মহিষাদলের বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার ও চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। এর পাশাপাশি এগরার বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাই এই কেন্দ্র এবার নতুন মুখ তৃণমূলের।
পটাশপুর কেন্দ্রের বিধায়ক জ্যোতির্ময় করকে সরিয়ে আনা হয়েছে দক্ষিণ কাঁথিতে। এছাড়া গত বার পরাজিত দুই কেন্দ্র তমলুক ও হলদিয়া বিধানসভা কেন্দ্রেও নতুন মুখ এনেছে তৃণমূল। চণ্ডীপুর কেন্দ্রে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। তমলুক কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সৌমেন কুমার মহাপাত্রকে। মহিষাদলে প্রার্থী করা হয়েছে তিলক চক্রবর্তীকে। হলদিয়া কেন্দ্রের প্রার্থী করা হয়েছে স্বপন নস্করকে। খেজুরি তে প্রার্থী করা হয়েছে পার্থ প্রতিম দাসকে এবং পটাশপুর এ প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে। এগরায় তৃণমূলের টিকিটে লড়ছেন তরুন মাইতি।

Post a Comment